• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

কক্সবাজারে পাহাড় ধস ও পানিতে ডুবে আরও ৫ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে টানা ৯ দিনের ভারী বৃষ্টি কিছুটা কমলেও প্লাবিত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এর প্রেক্ষিতে পাহাড় ধস ও পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর মধ্যে রোববার রাতে রামুতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অপরদিকে পেকুয়া ও চকরিয়ায় পানিতে ডুবে মারা যায় ২ শিশু।

কক্সবাজার শহরে পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়ায় রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ধসে মাটি চাপা পড়ে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী আহত হয়েছেন।

নিহত রোজিনা বেগম (৩০) একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

ঘটনায় নিহতের স্বামী আব্দুল মজিদ (৩৭) সামান্য আহত হয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল মজিদ ও তার স্ত্রী রোজিনা বেগম রাতে একসঙ্গে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাতে সাড়ে ৯ টার দিকে রোজিনা পাহাড়ের খাদের নিচে থাকা রান্না ঘরে খাবারের পাতিল আনতে যান। এসময় আকস্মিক পাহাড়ধ্বসে বড় একখন্ড মাটি রান্না ঘরের উপর পড়ে। এসময় মুহূর্তেই তিনি মাটিচাপা পড়ে যান। তার স্বামী রান্না ঘরের পাশে কক্ষে থাকায় সামন্য আহত হলেও প্রাণে বেঁচে যান। তবে সন্তান ও শ্বশুর অন্য কক্ষে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান।

স্থানীয় সমাজ প্রতিনিধি মুফিজুর রহমান জানান, ঘটনার সময় তিনি স্থানীয় একটি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ শোর চিৎকার শোনার পাশাপাশি খবর পান মজিদের ঘরে তার স্ত্রী মাটিচাপা পড়েছেন। খবরটা শোনার সাথে সাথে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারাও উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রোজিনা বেগমকে মৃত উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসাইন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মাটিচাপা পড়া ওই নারীকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে।

টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, রবিবার দিবাগত রাত প্রায় ৯ টার দিকে পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ২ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎নিহত শিশুটি নাম মুশফিকুর রহিম। সে বলিরপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।

‎ ‎স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল শিশুটি। একপর্যায়ে মা-বাবার অগোচরে খাবারের বাটি হাতে নিয়ে ঘরের দরজার বাইরে বের হলে বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির দরজার সামনের বন্যার পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।

‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেদুল ইসলাম বলেন, মা-বাবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনেই তার মরদেহ পাওয়া যায়।

অপরদিকে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাস পাড়ায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে সজীব জলদাস (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সজিব স্থানীয় তুফান জলদাসের ছেলে।

আরও পড়ুন

সাতক্ষীরায় বিদেশ ফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিবার চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার জানান, ঘটনার পর থেকে নিখোঁজ সজীব জলদাসের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মিদের পাশাপাশি স্বজনরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। রবিবার সকালে তাদের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও। এক পর্যায়ে বিকাল ৩ টার দিকে ঘটনাস্থল কিছুটা বন্যার পানিতে ডুবে থাকা অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে গত ৪ জুলাই থেকে টানা ভারী বর্ষণে পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে জেলায় রোহিঙ্গা নাগরিকসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।

কে

  • পাহাড়
  • ধস
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
ব্যাংককে বারে আগুন, ২৭ জনের প্রাণহানি
ব্যাংককে বারে আগুন, ২৭ জনের প্রাণহানি
মেহেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
মেহেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।